০১:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ রুবেল : চাটখিল উপজেলার বদলকোট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদকে শারিরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে ক্লাস বর্জন করে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন  করেছে। এ সময় চাটখিল থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শিক্ষক লাঞ্চনাকারী ম্যানেজিং কমিটির সদস্য আরিফ খান কাঞ্চন এর বিচার করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী স্থগিত করে ক্লাসে ফিরে যায়।

উল্লেখ্য ২৬ মার্চ সন্ধ্যায় মেঘা সরকারী প্রার্থমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ম্যানেজিং কমিটির সদস্য আরিফ খান কাঞ্চন ও তার তিন সহযোগী শিক্ষক আবুল কালামের মোটর সাইকেল এর গতিরোধ করে। এ সময় তারা শিক্ষক আবুল কালামকে শারিরিক ভাবে লাঞ্চিত করে। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সদস্য আরিফ খান কাঞ্চন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। তিনি আরও জানান, একটি কু-চক্রী মহল তার বিরুদ্ধেষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, ২৮ মার্চ সোমবার ৫ম বারের মতো তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২