১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

সীতাকুন্ডে নিহত ফায়ারম্যান আলা উদ্দিনের চাটখিলের বাড়ীতে চলছে শোকের মাতম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১৬০ বার পড়া হয়েছে
মো: রুবেল : চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মোঃ আলা উদ্দিনের (৩৫) গ্রামের বাড়ী নোয়াখালীর চাটখিলে চলছে শোকের মাতম।
নিহত আলা উদ্দিন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের আবদুর রশিদ মেম্বারের ছেলে। তার বড় ভাই জহির উদ্দিন জানান, এক সপ্তাহ ছুটি শেষে শনিবার সকালে আলা উদ্দিন চাটখিল থেকে কর্মস্থল চট্টগ্রামের কুমিরায় যায়। রাতে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নিভাতে গিয়ে তার মৃত্যু ঘটে।
আলা উদ্দিন ছয় ভাই ও চার বোনের সংসারে ভাইদের মধ্যে পঞ্চম। তাজ উদ্দিন তাহিম নামে তার ৬ বছরের একমাত্র সন্তান রয়েছে। আলা উদ্দিনের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাবা আবদুর রশিদ, মা মমতাজ বেগম ও স্ত্রী তাছলিমা সুলতানাসহ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের আকাশ বাতাস।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সীতাকুন্ডে নিহত ফায়ারম্যান আলা উদ্দিনের চাটখিলের বাড়ীতে চলছে শোকের মাতম

আপডেট সময় : ১০:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২