মো: রুবেল : চাটখিলের কৃতি সন্তান অ্যাডভোকেট আবদুন নুর দুলাল বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতি নির্বাচনে ২য় বারের মত সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় চাটখিলে এক গণ সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর নিজ গ্রামের বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আ’লীগ সভাপতি জাহাঙ্গীর কবির। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। এ ছাড়া বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আ’লীগ সেক্রেটারী নাজমু হুদা শাকিল, চাটখিল পৌর সভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ,এম আলী তাহের ইভু, চাটখিল পৌরসভা আ’লীগ সভাপতি শাহ জাহান খাঁন বাবুল প্রমুখ।
শিরোনাম:
চাটখিলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাধারন সম্পাদক আবদুন নুর দুলালকে গণ সংবর্ধনা
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০১:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- 185
Tag :
সর্বাধিক পঠিত











