০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে দু’বিধবার জমি দখল ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ১৩৭ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে মৃত ইউছুফ মিয়ার বিধবা স্ত্রী আলেমা বেগম ও শাহ জাহানের বিধবার স্ত্রী কুসুম আক্তার ও তার সন্তানদেরকে স্বামীর ভিটে থেকে উচ্ছেদও জমি দখল চেষ্টার প্রতিবাদে ওই দু’বিধবা নারী সংবাদ সম্মেলন করেন। বুধবার দুপুরে শ্রীপুর গ্রামের নিজ বাস ভবনের সামনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলেমা বেগম জানান, দেড় বছর আগে তার স্বামী ইউছুফ মারা যান। তাদের দুই মেয়ে রয়েছে। তিনি জানান, স্বামী ইউছুফ মারা যাওয়ার পর তার ভাসুর জাহাঙ্গীর আলম তাদেরকে বাড়ী থেকে উচ্ছেদ করে দেয় এবং তাদের ঘর ভিটা দখল করে নেয়। এ ব্যপারী থানায় ও আদালতে মামলা করলেও জাহাঙ্গীর তা মানছে না। এ ছাড়া জাহাঙ্গীরের বড় ভাই শাহ জাহানের বিধবা স্ত্রী কুসুম আক্তার জানান, তার স্বামী শাহ জাহান মারা যাওয়ার পর তার দেবর জাহাঙ্গীর তাদের সম্পত্তি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে ওই দুই বিধবা নারী জাহাঙ্গীরের কবল থেকে তাদের জমি উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম কিরন, স্থানীয় যুবলীগ নেতা কামরুল ইসলামসহ এলাকাবাসী জানান, জাহাঙ্গীর অন্যায় ভাবে জোর পূর্বক বিধবা নারীদের জায়গা দখলে নিতে চাচ্ছে । এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন জানান, দু’বিধবার জমি দখল করে ভবন নির্মানের চেষ্টা করছে। তিনি আরও জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় পুলিশ ভবন নির্মানের কাজ বন্ধ করে দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে দু’বিধবার জমি দখল ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩