০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ভুয়া ডাক্তার গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / ১৭৯ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: চাটখিলে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানা পুলিশ নুর হোসেন পলাশ (৩৭) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যায় ভুয়া ডাক্তার নুর হোসেনকে চাটখিল সরকারী হাসপাতাল সংলগ্ন তার ঔষুদের দোকানের পার্শ্ববর্তী স্থান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। চাটখিল থানার ওসি এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।.

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্রী নুর হোসেন পলাশের দোকানে ঔষধ কিনতে যায়। এ সময় পলাশ ওই ছাত্রীর মেডিকেল রিপোট দেখার নাম করে কৌশলে ঔষধের দোকানের পার্শ্বে একটি কক্ষে নিয়ে যায়। পলাশ ওই ছাত্রীর নাকে-মুখে চেতনা নাশক স্প্রে করে তাকে জোর পূর্বক ধর্ষন করে। কিছুক্ষন পর ছাত্রীর জ্ঞান ফিরে এলে সে তার মাকে ফোন করে বিষয়টি জানান। তার মা ও স্বজনরা ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পান। তারা চাটখিল থানায় উপস্থিত হয়ে ওসিকে বিষয়টি জানান। চাটখিল থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত পলাশকে তার ঔষধের দোকানের পাশ্ববর্তী স্থান থেকে গ্রেফতার করে। থানা পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযুক্ত পলাশের রক্তিম রোজ নামক ঔষধের দোকানটি সীলগালা করে দিয়েছে।

উল্লেখ্য গত ৬ মাস আগে নুর হোসেন পলাশ নিজেকে ডাক্তার দাবী করে এক রোগীকে চিকিৎসা দেয়। তখন ওই রোগীর অবস্থা খুব খারপের দিকে যায়। রোগীর স্বজনরা অভিযোগ করলে চাটখিল সরকারী হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাক আহমেদ নুর হোসেন পলাশকে ভুয়া ডাক্তার হিসেবে চিহ্নিত করেন। এ ব্যাপারে থানায় মামলা হলে নুর হোসেন পলাশ পালিয়ে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ভুয়া ডাক্তার গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪