১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের শুজব শুনে চাটখিলে আ’লীগের শোডাউন, গ্রেফতার ২

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • 610

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সরকারের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করেছে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোডাউন শেষে সেখান থেকে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফেসবুকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুজব শুনে শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে স্থানীয় আ’লীগ নেতা কর্মী ও সমর্থকরা শোডাউন করে। শোডাউনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও বাজারে যায়। বিএনপি নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবার আগেই শোডাউনে অংশগ্রহন কারী আ’লীগ নেতা কর্মীরা চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেন। আটককৃতরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল রাসেল (৪২) ও ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া লিটন (৪৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মেহেদী হাসান বাহালুল জানান, আটককৃতরা দুজন আমার সঙ্গে বলে কথা বলছিলেন। পুলিশ ও বিএনপি’র নেতাকর্মীদের দেখে তারা সেখান থেকে উঠে চলে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা শোডাউনে ছিলেন না বলে চেয়ারম্যান দাবী করেন। তাদের মধ্যে একজন ঘটনার পর চট্টগ্রাম থেকে আসে ও অপর জন বানসা বাজারের ব্যবসায়ী।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শোডাউনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই জনকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাদেরকে নোয়াখালী জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেন।

Tag :

ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের শুজব শুনে চাটখিলে আ’লীগের শোডাউন, গ্রেফতার ২

আপডেট: ০৯:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫