১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সোনাইমুড়ীতে এসএ টিভির এমডির অনুষ্ঠানে এসে বাইক হারালো সাংবাদিক

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • 885

মোঃ রুবেল: বেসরকারী টেলিভিশন চ্যানেল এস এ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) ও জাতীয় পাটির নোয়াখালী জেলা সভাপতি সালাহ উদ্দিন আহমেদের গ্রামের বাড়ি  সোনাইমুড়ী উপজেলার দেওটি গ্রামের আমিরাবাদ (বটখিল) গ্রামে তার  একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিজের মোটর বাইকটি হারালেন সাংবাদিক কামরুল কানন। তিনি নোয়াখালী থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক প্রতিদিন আমার সংবাদ পত্রিকার বার্তা প্রধান এবং আঞ্চলিক নিউজ পোটাল প্রিয় নোয়াখালী ডট কমের সম্পাদক।

এ ঘটনায় তিনি বুধবার রাতে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। কামরুল কানন জানান, বুধবার দুপুর ৩ টার দিকে তিনি তার ডিসকাভার ব্যান্ডের ১০০সিসি (নিউ র্ভাসন) মোটর বাইকটি চেপে সালাহ উদ্দিন আহমেদের একটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাড়িতে যান। এ সময় তার বাইকটি তালাবদ্ধ করে বাড়ির অদুরে পার্কিংয়ের স্থানে রাখেন। তিনি প্রায় ঘন্টা খানেক পরে দেখেন তার বাইকটি যথাস্থানে নেই । তারপর তিনি বিষয়টি সালাহ উদ্দিন আহমেদ, স্থানীয় থানার ওসি , চেয়ারম্যান মেম্বারকে জানান। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন চুরি হওয়া বাইকটি উদ্ধারে পুলিশ চেষ্টা চারিয়ে যাচ্ছে।

Tag :
সর্বাধিক পঠিত
Best Website Design Company In Bangladesh

সোনাইমুড়ীতে এসএ টিভির এমডির অনুষ্ঠানে এসে বাইক হারালো সাংবাদিক

আপডেট: ০২:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮