০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চাটখিলে জুলাই বানিজ্য ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 296

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: চাটখিলে জুলাই বানিজ্য ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চাটখিল উপজেলা ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাটখিল কামিল মাদ্রাসা মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধিদের মধ্যে সাইফুল ইসলাম, ফরহাদ হোসেন, রফিকুল ইসরাম রনি, তাহা ইয়াছিন ও মোঃ সামির উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধিরা জানান, ২৪ এর ৫ আগষ্ট চাটখিল থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। তারা অভিযোগ করে জানান, থানা লুটের অস্ত্র নিয়ে গোবিন্দপুর গ্রামের ইমতিয়াজ বাড়ী যাওয়ার পথে অসাবাধান বশত তার প্যান্টের পকেটে থাকা অস্ত্র থেকে বুলেট বের হয়ে তার শরীরে ঢুকে পড়ে এতে অতিরিক্ত রক্ত ক্ষরনে তার মৃত্যু ঘটে।

তারা অভিযোগ করে বলেন, ইমতিয়াজের বাবা তার ছেলে ৫ই আগষ্ট অভ্যুথানে মারা গেছে বলে দাবী করেন। ইমতিয়াজের বাবা হাবিবুর রহমান তার ছেলে জুলাইয়ের শহীদদের নামের তালিয়া তার ছেলের নাম অর্ন্তভুক্ত করান। তিনি ইতিমধ্যে সরকার থেকে দু’দফায় ১৮ লাখ টাকা গ্রহন করেছেন। শহীদদের নামের তালিকা থেকে ইমতিয়াজের নাম বাদ দেয়ার জন্য জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও জুলাই ফাউন্ডেশনে লিখিত অভিযোগ দিয়েছে ছাত্ররা। বর্তমানে ইমতিয়াজের বিষয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্ররা আরো জানান, ইমতিয়াজের বাবা হাবিবুর রহমান তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যাচার করছে। তারা এ বিষয়ে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানান।

উল্লেখ্য ৫ই আগষ্ট ইমতিয়াজের মৃত্যু হলে মৃত্যুর ৯ মাস পর ইমতিয়াজের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচএম ইব্রাহিম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরস ৫৭ জনের আ’লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় হাবিবুর রহমান বানিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

Tag :
সর্বাধিক পঠিত
Best Website Design Company In Bangladesh

চাটখিলে জুলাই বানিজ্য ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট: ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫