০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

চাটখিলে অটো রিক্সা চালককে হত্যার অভিযোগে গ্রেফতার-৩

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 7065

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : চাটখিলে অটো-রিক্সা চালক বাবু (১৪) কে হত্যার দেড় মাস পর হত্যা কান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার গভীর রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রোববার পর্যন্ত র‌্যাব ওই ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে চাটখিল উপজেলার ধর্মপুর গ্রামের জালাল আহমদের ছেলে মোঃ রাজু (২৮), একই গ্রামের আলী আরশাদ এর ছেলে রুবেল (৩০), পৌরসভার সুন্দরপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মুন্না (৩২)। আটককৃতদেরকে থানায় সোর্পদ করেছে র‌্যাব।

চাটখিল থানার ওসি জানান, গ্রেফতারকৃত আসামীরা অটো-চালক বাবুকে হত্যার কথা স্বীকার করেছে। অটো-রিক্সার ব্যাটারী চুরি করতেই তারা বাবুকে হত্যা করেছে বলে জানায়। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য এ বছরের ১২ জানুয়ারী সন্ধ্যার পর বাবু পৌরসভাস্থ দশানী টবগা গ্রামের ভাড়া বাসা থেকে অটো-রিক্সা নিয়ে বাহির হয়ে নিখোঁজ হয়। গত ১৮ ফেব্রুয়ারী বাবুর অর্ধগলিত লাশ উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি পরিত্যাক্ত ডোবা থেকে পুলিশ উদ্ধার করে। এ ব্যাপারে চাটখিল থানায় নিহত বাবুর বড় ভাই মিশকাত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ গোয়েন্দ তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত বাবু জামালপুর জেলার দেওগঞ্জ উপজেলার মাঠের ঘাট গ্রামের বাসিন্দা।

Tag :

চাটখিলে অটো রিক্সা চালককে হত্যার অভিযোগে গ্রেফতার-৩

আপডেট: ১০:৪৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬