মো: রুবেল : চাটখিলে নিখোঁজের ৩ দিন পর খোকন নামের এক যুবকের অগ্নিদ্বগ্ধ অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দৌলতপুর গ্রামের ফারুকের ছেলে খোকন ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে চাটখিল থানায় সাধারন ডায়রি করা হয়। রোববার রাত ১০ টার দিকে এলাকাবাসী দৌলতপুর মন্ত্রীর পুল নামক স্থানে আজাদ মিয়ার বাউন্ডারী দেওয়ালের ভিতর খোকনের লাশ দেখতে পায়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, খোকনের লাশ সোমবার সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শিরোনাম:
চাটখিলে নিখোঁজের ৩ দিন পর যুবকের অগ্নিদ্বগ্ধ অর্ধগলিত লাশ উদ্ধার
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০২:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- ২ পাঠক
Tag :
সর্বাধিক পঠিত









