মো: রুবেল : চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে আবদুল মতিনের বসতঘরে ৬০ ফুট গভীরে বসানো নলকূপ দিয়ে গ্যাস উঠার খবরে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আবদুল মতিন জানান, ১ মাস পূর্বে তিনি নলকূপটি বসান। নলকূপটি বসানোর পর থেকে গ্যাসের গন্ধ পেয়ে আসছে। শুক্রবার তিনি নলকূপের মুখে লাইটার জ্বালালে মূহর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মতিনের বাড়ীতে ভীড় জমায়। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি এ বিষয়ে অবগত হয়েছেন। তিনি জানান, শীঘ্রই এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
চাটখিলে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০২:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- ১ পাঠক
Tag :
সর্বাধিক পঠিত









