মো: রুবেল : চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামে ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বখাটে মামুনকে না পেয়ে এলাকাবাসী মামুনের বাবা-ভাইকে গনপিটুনি দিয়েছে। এ ব্যাপারে ভিকটিম ওই শিশুর বাবা থানায় মামলা করেছে।
মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর মা শিশুটিকে তার চাচির কাছে রেখে জরুরী কাজে স্থানীয় বাজারে যায়। এ সময় দেলিয়াই গ্রামের আবদুর রহিমের বখাটে ছেলে মামুন কৌশলে ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষন করে। এ খবর জানা জানি হলে এলাকাবাসী শুক্রবার মামুনের খোজে তার বাড়ী যায়। এ সময় মামুনের বাবা আবদুর রহিম ও তার ভাই এলাকাবাসীর সাথে বিরোধে জড়িয়ে পড়ে। এতে উত্তেজিত এলাকাবাসী মামুনের বাবা আবদুর রহিম ও তার ভাইকে গনপিটুনি দেয়। চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ শনিবার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শিরোনাম:
চাটখিলে চার বছরের শিশুকে ধর্ষন, অভিযুক্ত বখাটের বাবা-ভাইকে গনপিটুনি
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- 2
Tag :
সর্বাধিক পঠিত










