মো: রুবেল : চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের পশ্চিম নোয়াখলা গ্রামের ইউসুফ এর ছেলে তানজিল হোসেন জয় ঢাকার গাজীপুর রেল ষ্টেশন সংলগ্ন স্থানে রেল লাইন অতিক্রম করার সময় ঘটনাস্থলেই মারা যায়। মঙ্গলবার সকালে জয় রেল লাইন অতিক্রম করতে গিয়ে দ্রæত গতির রেলের ধাক্কায় মারাত্মক আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জয়ের মামা আনোয়ার হোসেন দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়ের বাবা ইউসুফ গাজীপুরে ব্যবসা করে। জয় তার বাবার নিকট বেড়াতে গিয়েছিল। তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।










