০১:০২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

প্রথম লটের শুটিং শেষে দেশে ফিরেছেন দীপা

  • আপডেট সময় : ০৮:৪৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
  • / ৯৬৮৭ বার পড়া হয়েছে

কলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জির পরিচালনায় ঢালিউড সুপারস্টার শাকিব খান, শ্রাবন্তীর সাথে দ্বিতীয় বারের মতো জুটি বেঁধে ‘ভাইজান এলো রে’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তা সবার জানা। বেশ দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে এই ছবির শুটিংয়ের কাজ।

এই চলচ্চিত্রটির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হলো ছোট পর্দার প্রিয় মুখ দীপা খন্দকারের। চলতি মাসের ৩ তারিখে কলকাতায় পাড়ি জমান দীপা। টানা ১৩ দিন কলকাতার বিভিন্ন লোকেশনে শুট করেন তিনি। গত ১৬ তারিখ মধ্যরাত পর্যন্ত ছবির শুটিং চলে।

প্রথম লটের শুট শেষ করে আজ রবিবার (১৮ মার্চ) সকালের ফ্লাইটে কলকাতা থেকে দেশে ফিরেছেন দীপা খন্দকার। শনিবার (১৭ মার্চ) দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইটটি ক্যান্সেল করা হয়।

দীপা খন্দকার জানান, দেশে ফিরেই কিছুদিন বিশ্রাম নিয়ে আবারও তিনি উড়াল দেবেন লন্ডনের উদ্দেশ্যে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই লন্ডনে শুরু হবে ছবিটির দ্বিতীয় লটের শুটিং। সেখানে টানা কয়েকদিন চলবে শুট। বেশ কয়েকটি সিকুয়েন্সের দৃশ্যায়নসহ গানের দৃশ্যায়নও সেখানে হবে।

তামিল ছবির রিমেক-এর আলোকে এই ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। শাকিব-শ্রাবন্তী, দীপা খন্দকার, ‌মনিরা মিঠু ছাড়াও এতে আরো অভিনয় করছেন বাংলাদেশের শাহেদ আলী, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি। ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

গত ২১ ফেব্রুয়ারি কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়েছে। আগামী ঈদকে টার্গেট করেই নির্মিত হচ্ছে ‘ভাইজান এলো রে’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রথম লটের শুটিং শেষে দেশে ফিরেছেন দীপা

আপডেট সময় : ০৮:৪৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮