চাটখিলের সোমপাড়া কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের অপসারনের দাবীতে মানববন্ধন
মো: রুবেল : চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম এর অপসারনের দাবীতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাৰ্য্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী চলাকালীন মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা জামাল উদ্দিন, নুরুল কবির, ফিরোজ আলম বাবলু, কলেজের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, নুর …বিস্তারিত
চাটখিলে সাপের কামড়ে যুবকের মৃত্যু
মো: রুবেল : চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মোহাম্মদপুর গ্রামের মজিবুল হক এর একমাত্র ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩২) বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে। জানা যায়, রবিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ফরহাদ ঘর থেকে বের হলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তাকে প্রথমে চাটখিল সরকারী হাসপাতালে নেয়া হয়। পরে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তার …বিস্তারিত
চাটখিলে রাতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু
মো: রুবেল: চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের মোঃ সেলিম (৬৫) রবিবার রাতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান। জানা যায়, রোববার রাতে সেলিম জাল নিয়ে বাড়ীর পার্শ্বের মাঠে মাছ ধরতে যায়। ভোর পর্যন্ত সেলিম বাড়ী না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে বের হয়। সকালে বাড়ীর পার্শ্বের মাঠে সেলিম এর মৃত দেয় পাওয়া যায়। চাটখিল …বিস্তারিত
চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি
মো: রুবেল : টানা বর্ষনে চাটখিল উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে ভারী বর্ষনের কারনে উপজেলার শাহপুর, রামনারায়নপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, নয়খলা, হাটপুকুরিয়াসহ সকল ইউনিয়ন ও পৌর এলাকার নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বসত ঘরে পানি ঢুকে যাওয়ায় বানভাসি মানুষ পানিবন্দি হয়ে বাড়ীতে আটকা পড়ে আছে। উপজেলার ৮০ ভাগ মাছের খামার বন্যার পানিতে তলিয়ে …বিস্তারিত
চাটখিল থানার কার্যক্রম শুরু
মো: রুবেল: শেখ হাসিনার পদত্যাগের পর থেকে চাটখিল থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের কারনে থানার কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার সীমিত আকারে থানার কার্যক্রম পুনরায় চালু হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার আসাদুজ্জামান খান চাটখিল থানা প্রাঙ্গনে উপস্থিত ছাত্র-জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে থানা চালু করার ঘোষনা করেন। তিনি চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্র ও …বিস্তারিত
চাটখিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশেষ সভা
মো: রুবেল : চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামে সদ্য সাবেক সংসদ সদস্য এইচএম ইব্রাহিমের বাস ভবনে অগ্নি সংযোগ, চাটখিল থানায় অগ্নিসংযোগ ও অস্ত্রলুট, বিভিন্ন স্থানে আ’লীগ নেতাদের বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে চাটখিলে আইনৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এক বিশেষ সভা চাটখিল উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী …বিস্তারিত
চাটখিলে এমপি এইচ এম ইব্রাহিমের বাড়ীতে অগ্নি সংযোগ
মো: রুবেল: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সদ্য সাবেক সাংসদ এইচএম ইব্রাহিমের চাটখিল উপজেলার খিলপাড়া দত্তের বাগ গ্রামের বাড়ীতে বুধবার বিকেলে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করেছে। প্রত্যক্ষ দর্শীরা জানান, বিকেল ৫ টার দিকে শতাধিক দূর্বৃত্ত লাঠি সোটা ও অস্ত্রের ভয় দেখিয়ে এমপি ইব্রাহিমের বাড়ীর মূল গেইট ভেঙ্গে বাড়ীর ভিতরে ঢুকে যায়। এ সময় বাড়ীর ভিতরে থাকা একটি প্রাইভেট …বিস্তারিত
চাটখিলে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো: রুবেল: চাটখিল উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে দলটির ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ (শনিবার) বিকেলে পৌর শহরে বর্ণাঢ্য র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে কেক কাঁটার মাধ্যমে দিবসের কর্মসূচী পালিত হয়েছে। এ সময় চাটখিল উপজেলা আ’লীগ সেক্রেটারী নাজমুল হুদা শাকিল, সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, পৌর আ’লীগ সেক্রেটারী সাইফুল …বিস্তারিত
চাটখিলে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ
মো: রুবেল: চাটখিল উপজেলার ওয়াহাব তৈয়বা ওয়েলফেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় সিজারিন অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, স্থানীয় দত্তেরবাগ গ্রামের মুরাদের স্ত্রী সামিয়া আক্তারকে শুক্রবার সকালে প্রসব বেদনা জনিত কারনে ওই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় রোগী সিজারিয়ান অপারেশনরে জন্য ওটিতে নেয়া হয়। রোগীর স্বামী অভিযোগ করে বলেন রোগীকে অ্যানেসথেসিয়া। …বিস্তারিত
চাটখিলের শাহপুর বাজারে অগ্নিকান্ড, ৮ দোকান পুড়ে ছাঁই
মো: রুবেল: চাটখিল উপজেলার শাহপুর বাজারে শনিবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে ৮ টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
Warning: Undefined variable $additional_loop in /home/chatkhil/public_html/wp-content/themes/Chatkhil news 24/alar-loop.php on line 32
Warning: Attempt to read property "max_num_pages" on null in /home/chatkhil/public_html/wp-content/themes/Chatkhil news 24/alar-loop.php on line 32
