০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

যুক্তরাজ্যের লুসিকে নাগরিকত্ব দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
  • / ৭৭৪ বার পড়া হয়েছে

মোঃ রুবেল : মুক্তিযুদ্ধে নীরব অবদান আর মানবসেবায় কাজ করা বরিশালে অবস্থানরত ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ। শনিবার বিকালে লুসি হল্টের হাতে বাংলাদেশের নাগরিকত্বের সনদটি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এখনদ্বৈত নাগরিকত্বের অধিকারী হলেন লুসি।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ অনুষ্ঠানে জাতির জনকের ছোট মেয়ে শেখ রেহানা ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করায় লুসি হল্টকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

৫৭ বছর ধরে বাংলাদেশে থাকা ৮৭ বছর বয়সী লুসি ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট।

যিনি মহান মুক্তিযুদ্ধের সময় যশোরের ফাতেমা হাসপাতালে যুদ্ধাহতদের সেবা করেন। বিদেশে চিঠি লিখে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমতও গড়েন। ৫৭ বছর ধরে এ দেশে থাকা লুসির চাওয়া ছিল প্রতি বছর ভিসা ফি মওকুফ ও বাংলাদেশের নাগরিকত্ব। পরিশেষে তার দুটি চাওয়াই পূরণ করেছে সরকার।

১৯৬০ সালে লুসি হল্ট প্রথম বাংলাদেশে আসেন। বরিশাল অক্সফোর্ড মিশনে যোগ দিয়ে তিনি মানুষের প্রতি সেবার হাত বাড়িয়ে দেন। বাংলাদেশের মানুষকে ভালোবেসে তিনি স্বাধীনতার পর এ দেশেই থেকে যান। তিনি চান, মৃত্যুর পর তার মরদেহ যেন বরিশালের মাটিতে সমাধিস্থ করা হয়। ২০০৪ সালে অবসরে যাওয়া লুসি এখনও বরিশালে দুস্থ শিশুদের মানসিক বিকাশ ও ইংরেজি শিক্ষা দিচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যের লুসিকে নাগরিকত্ব দিল বাংলাদেশ

আপডেট সময় : ০৪:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮