চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস্য প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ১০৩৪ বার পড়া হয়েছে
মোঃ রুবেল : চাটখিল উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এক সদস্য প্রশিন কর্মশালা সোমবার দিন ব্যাপী স্থানীয় কুটুম ঘর কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চাটখিল উপজেলা শাখা সেক্রেটারী মাওলানা শামসুল ইসলাম এর সঞ্চালনায় ও চাটখিল উপজেলা শাখা সভাপতি মাওলানা খোরশেদ আলম তালহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদশে এর মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে এমপি পদপ্রার্থী জননতো এডভোকটে এ.কে.এম এরফান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদশে কেন্দ্রীয় শুরা সদস্য মুফতী মুহাম্মাদ আছেম, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী আবদুর রহমান গিলমান,
সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (নোয়াখালী উত্তর) জেলা সাংগঠনিক সম্পাদক জি.এম.মাহমূদুল হাসান হামিদী, ইসলামী আন্দোলন বাংলাদশে চাটখিল উপজেলা সনিয়র সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন (নোয়াখালী উত্তর) জেলা সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ নাজিম উদ্দিন, ছাত্রনেতা দিদারুল ইসলাম প্রমুখ।










